• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আজ সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ দালালদের দৌরাত্ম্য ওসমানী হাসপাতাল থেকে হামের রোগী ‘গায়েব’, ফ্রিডম হাসপাতালে সন্ধান! অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে প্রশ্ন! বরুণা মাদ্রাসার নিখোঁজ শিক্ষককে অসুস্থ অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু নগরীর জালালাবাদে চাঁদাবাজির অভিযোগে ফরিদ মিয়া আটক ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ফারহানা-আওলাদের অনৈতিক পরকিয়ায় বাধা দেওয়ায় বিধবা মহিলার উপর হামলা, থানায় অভিযোগ! ওমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যুবসমাজকে অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ডাঃ রফিক চৌধুরী হাইস্কুলে দুধবহর আদর্শ গ্রাম উন্নয়ন পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় গ্রামের সর্বসাধারণ অংশ নেন। এতে অনলাইন জুয়া ও মাদকের ক্ষতিকর প্রভাব, পারিবারিক ও সামাজিক অবক্ষয় এবং এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদকাসক্তি একজন মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করার পাশাপাশি তার চরিত্র, পারিবারিক বন্ধন ও সামাজিক জীবনকে বিপর্যস্ত করে। অন্যদিকে, সহজে ধনী হওয়ার প্রলোভনে অনলাইন জুয়ায় জড়িয়ে অনেক তরুণ তাদের কষ্টার্জিত অর্থ হারাচ্ছেন। কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে পরিবার ও সমাজের জন্য বোঝা হয়ে উঠছেন। এর ফলে বিভিন্ন অপরাধ ও সামাজিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বাড়ছে।

বক্তারা আরও বলেন, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদক ও অনলাইন জুয়ার কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এসব কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

দুধবহর আদর্শ গ্রাম উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম নাজমুল হক, ইউপি সদস্য আব্দুল মজিদ খান, ডা. আব্দুর রহিম তালুকদার, এমসিপিও (এক্স) অবসরপ্রাপ্ত মো. ফখরুল আলম, মো. মজিবুর রহমান তালুকদার, মো. কামরুল হাসান (সেকান্দর) তালুকদার ও আব্দুস সালাম তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী আ. খ. ম. আসাদুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd