• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি-নোমান,সম্পাদক জানেআলম-সাংগঠনিক জাকারিয়া চোরাচালান ঠেকাবে কে? জৈন্তাপুর সীমান্তে ‘লাইনম্যান’ আল-আমিনের দাপটে প্রশ্নের মুখে বিজিবি ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা  আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ  কামরুল-খাইরুল-মেম্বার কামাল-দেলোয়ার ও জুবের খাবলে খাচ্ছে হাজিপুর বালুমহাল ১১ মামলার আসামি ‘ডাকাত কামরুল’ তাণ্ডবে—গোয়াইনঘাটে আতঙ্কের রাজত্ব! রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন কানাইঘাট–জকিগঞ্জ সীমান্তে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার সিলেটের উন্নয়নের স্বার্থে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:আরিফুল হক চৌধুরী

মহানগরীতে আবার চলতে শুরু করেছে অবৈধ ব্যাটারিচালিত যানবাহন

Reporter Name / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সিলেট মহানগরীতে অবৈধ চলাচল করা ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে আবারও কঠোর হুশিয়ারি দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (১৫ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এ গণবিজ্ঞপ্তি জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতে এবং মানবিক দিক বিবেচনায় মহানগর এলাকায় আটককৃত অবৈধ ব্যাটারিচালিত যানবাহন নির্দিষ্ট শর্তে ছাড় দেওয়া হয়েছিল। তবে এ বছরের ২০ এপ্রিল নতুন নির্দেশনায় জানানো হয়, ওই তারিখের পর থেকে আটক হওয়া কোনো অবৈধ ব্যাটারিচালিত যানবাহন আর ফেরত দেওয়া হবে না এবং বিধি মোতাবেক সেগুলো ধ্বংস করা হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এরপরও সিলেট নগরীর বিভিন্ন সড়কে অবৈধ ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম চলাচল অব্যাহত রয়েছে। এতে নগরীতে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় মহানগর পুলিশ সতর্ক করে জানিয়েছে, সিলেট মহানগর এলাকায় কোনো অবৈধ ব্যাটারিচালিত যানবাহন পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd