• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকার গেণ্ডারিয়ায় ফ্ল্যাট কেনার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগ; কোতোয়ালি থানায় জিডি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘লাইনম্যান’ নন রোবেল, তবুও পুলিশের নামে চাঁদা আদায়ের অভিযোগ ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু? চিকিৎসক উধাও জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত! আইনজীবীর অজ্ঞাতে ভিডিও ধারণ, অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ সুরমার নওয়াগাঁও বালুমহাল বন্ধ: প্রশাসনের হস্তক্ষেপ চায় ইজারাদার থানায় অপহরণের অভিযোগ, পরে আহত অবস্থায় উদ্ধার—জৈন্তাপুরে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’ সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট এর ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত ছাতক নৌবন্দরের ইজারাদার সনি-সোহা এন্টার প্রাইজ

কানাইঘাট–জকিগঞ্জ সীমান্তে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান

Reporter Name / ২৭০ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাট–জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী নদী ও বালুমহালে নির্ধারিত ইজারা এলাকার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এতে নদীর তীর, ফসলি জমি ও স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

অভিযানের সময় খবর পেয়ে বালু খেকো সন্ত্রাসী ডেবিল ডিপজল মিজান নামে পরিচিত এক ব্যক্তি নদী সাঁতরে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এলাকাবাসী অবৈধ বালু উত্তোলনকারীদের তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর মুঠোফোনে যোগাযোগ করে মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এখনো মামলা হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd