• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আজ সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ দালালদের দৌরাত্ম্য ওসমানী হাসপাতাল থেকে হামের রোগী ‘গায়েব’, ফ্রিডম হাসপাতালে সন্ধান! অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে প্রশ্ন! বরুণা মাদ্রাসার নিখোঁজ শিক্ষককে অসুস্থ অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু নগরীর জালালাবাদে চাঁদাবাজির অভিযোগে ফরিদ মিয়া আটক ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ফারহানা-আওলাদের অনৈতিক পরকিয়ায় বাধা দেওয়ায় বিধবা মহিলার উপর হামলা, থানায় অভিযোগ! ওমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত জাফলং ডাউকি নদীর তীরবর্তী কান্দুবস্তি বেরিবাঁধ অঞ্চল থেকে অবৈধ সেভ মেশিন বসিয়ে পাথর ও বালু লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। পরিবেশ ধ্বংস করে পরিচালিত এই অবৈধ কারবার থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার করায় সম্প্রতি বেশ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাফলংয়ের সংবেদনশীল ইসিএভুক্ত নদী তীরবর্তী এলাকা থেকে পরিবেশ ধ্বংসকারী সেভ মেশিন ব্যবহার করে অসাধু চক্র দীর্ঘদিন ধরে বালু ও পাথর উত্তোলন করে আসছে। অভিযোগ রয়েছে, কান্দুবস্তি গ্রামের আফসার আহমেদ প্রতি সেভ মেশিন থেকে ২০০০ টাকা করে চাঁদা আদায় করছেন। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিন আগে নদী তীরবর্তী এলাকা থেকে সেভ মেশিন দিয়ে বালু ও পাথর তোলার সময় আফসার আহমেদ তার নির্ধারিত চাঁদা দাবি করেন। বালু-পাথর উত্তোলনের সাথে জড়িত কর্মচারীরা ওই চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আফসার আহমেদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়।

পরবর্তীতে আফসার আহমেদ তার স্থানীয় ক্লাবের অনুসারী ও সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিক ও স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। ইসিএভুক্ত এলাকায় সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে দিন-দুপুরে অবৈধ সেভ মেশিন চালিয়ে বালু-পাথর লুটপাট এবং সেই সাথে বেপরোয়া চাঁদাবাজি ও মারধরের ঘটনায় জাফলংয়ের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী পরিবেশ রক্ষা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ বালু-পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd