• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আজ সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ দালালদের দৌরাত্ম্য ওসমানী হাসপাতাল থেকে হামের রোগী ‘গায়েব’, ফ্রিডম হাসপাতালে সন্ধান! অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে প্রশ্ন! বরুণা মাদ্রাসার নিখোঁজ শিক্ষককে অসুস্থ অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু নগরীর জালালাবাদে চাঁদাবাজির অভিযোগে ফরিদ মিয়া আটক ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ফারহানা-আওলাদের অনৈতিক পরকিয়ায় বাধা দেওয়ায় বিধবা মহিলার উপর হামলা, থানায় অভিযোগ! ওমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

সিলেটে অ্যাকশনে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলায় বিভিন্ন অনিয়ম এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। গত মাসে (আগস্ট) জেলার বিভিন্ন স্থানে ১৪৮টি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ৫৩৬টি মামলা দায়ের করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা রক্ষায় তফসিলভুক্ত আইনের অধীনে অভিযানগুলো পরিচালিত হয়। আগস্ট মাসের এসব অভিযানে মোট ২৪ লাখ ৩৪ হাজার ৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৪৬ জন অপরাধীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসন জানায়, অভিযানের বড় একটি অংশ জুড়ে ছিল দণ্ডবিধি, ১৮৬০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আইনি পদক্ষেপ। আগস্টে দণ্ডবিধির অধীনে ৩৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০৩টি মামলা দেওয়া হয়; যেখানে আদায় হয় ৬ লাখ ৮৬ হাজার ৭৪০ টাকা জরিমানা এবং ৪৪ জনকে দেওয়া হয় কারাদণ্ড।

অন্যদিকে, মাদকবিরোধী ৩৯টি অভিযানে ১৯৫টি মামলা করা হয়। এ ক্ষেত্রে ৪৪ হাজার ২৯০ টাকা জরিমানার পাশাপাশি অপরাধে জড়িত সর্বোচ্চ ১৯৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে আদায় করা হয়েছে সর্বোচ্চ জরিমানা। ২২টি অভিযানে ৪৫টি মামলা দায়ের করা হয় এবং জরিমানা আদায় করা হয় ৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। এ সময় দুজনকে কারাদণ্ডও দেওয়া হয়।

এ ছাড়া সড়ক পরিবহন আইনে ১২টি মোবাইল কোর্টে ২১টি মামলায় ১ লাখ ১০ হাজার ২০০ টাকা, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬টি কোর্টে ৭টি মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে ৮টি অভিযানে ৮টি মামলায় ১ লাখ ২৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানান, জনস্বার্থে অনিয়ম ও অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় তফসিলভুক্ত আইনের আওতায় মোবাইল কোর্টের কার্যক্রমও অব্যাহত রয়েছে। অপরাধ দমনে সিলেটের মাঠ প্রশাসনে কঠোর তদারকি ও নজরদারি জোরদার করা হয়েছে। অনিয়ম ও অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd