• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আজ সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ দালালদের দৌরাত্ম্য ওসমানী হাসপাতাল থেকে হামের রোগী ‘গায়েব’, ফ্রিডম হাসপাতালে সন্ধান! অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে প্রশ্ন! বরুণা মাদ্রাসার নিখোঁজ শিক্ষককে অসুস্থ অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু নগরীর জালালাবাদে চাঁদাবাজির অভিযোগে ফরিদ মিয়া আটক ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ফারহানা-আওলাদের অনৈতিক পরকিয়ায় বাধা দেওয়ায় বিধবা মহিলার উপর হামলা, থানায় অভিযোগ! ওমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

বড়গাং বালুমহালে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় শ্রমিকদের ওপর হামলা, অপরদিকে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং বালুমহালে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বারকি শ্রমিকদের ওপর স্থানীয় একটি চাঁদাবাজ চক্রের হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) দুপুরে বালুমহালে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বারকি শ্রমিকদের সঙ্গে স্থানীয় একটি চক্রের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অপরদিকে, বড়গাং নদীর ফেরিঘাটে নৌকা থেকে পড়ে এক শ্রমিক পানিতে ডুবে মারা যান। পৃথক এ দুটি ঘটনায় বালুমহালে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে বড়গাং বালুমহালের ইজারাকৃত নদীর সঠিক সীমানা নির্ধারণের দাবি জানিয়েছেন ইজারাদার। তাঁর দাবি, দীর্ঘদিনের সীমানা জটিলতার কারণে বালুমহালে নানা বিরোধের সৃষ্টি হচ্ছে। বালুমহালে চাঁদাবাজি বন্ধ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ইজারাকৃত নদীর সঠিক সীমানা দ্রুত নির্ধারণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd