• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দক্ষিণ সুরমায় ‘বাবনা রেস্টুরেন্টের’ উদ্বোধন বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আজ সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ দালালদের দৌরাত্ম্য ওসমানী হাসপাতাল থেকে হামের রোগী ‘গায়েব’, ফ্রিডম হাসপাতালে সন্ধান! অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে প্রশ্ন! বরুণা মাদ্রাসার নিখোঁজ শিক্ষককে অসুস্থ অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু নগরীর জালালাবাদে চাঁদাবাজির অভিযোগে ফরিদ মিয়া আটক ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের

বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল মাধবপুর ইউনিয়নের দলই সীমান্তে হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী, দলই বিওপি’র ইনচার্জ সুবেদার আক্কাস আলী, প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

১৯৭১ সালের ২৮ অক্টোবর কমলগঞ্জ সীমান্তে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে শহীদ হন হামিদুর রহমান। মুক্তিযুদ্ধে বীরোচিত ভ‚মিকার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভ‚ষিত হন এই বীর মুক্তিযোদ্ধা। হামিদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বাবার নাম আক্কাস আলী মন্ডল এবং মায়ের নাম কায়মুন্নেসা।

মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া সিপাহি হামিদুর রহমান ৭ জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে সর্বকনিষ্ঠ। হামিদুরের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd