• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দক্ষিণ সুরমায় ‘বাবনা রেস্টুরেন্টের’ উদ্বোধন বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আজ সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ দালালদের দৌরাত্ম্য ওসমানী হাসপাতাল থেকে হামের রোগী ‘গায়েব’, ফ্রিডম হাসপাতালে সন্ধান! অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে প্রশ্ন! বরুণা মাদ্রাসার নিখোঁজ শিক্ষককে অসুস্থ অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু নগরীর জালালাবাদে চাঁদাবাজির অভিযোগে ফরিদ মিয়া আটক ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসের ২৬ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নেদারল্যান্ডস দল। এরপর ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজ শুরুর আগে ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প, যা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর কয়েকদিন বিরতি নিয়ে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প শুরু হবে ২০ আগস্ট থেকে, এবার ভেন্যু সিলেট।

এশিয়া কাপের আগে এ সিরিজটি শুধু প্রস্তুতির একটি মঞ্চই নয়, বরং খেলোয়াড়দের ফর্ম যাচাই ও চূড়ান্ত স্কোয়াড নির্ধারণের দিক থেকেও হবে গুরুত্বপূর্ণ। দেশি কন্ডিশনে আত্মবিশ্বাস গড়ে তুলতে এই সিরিজে ভালো পারফরম্যান্সই হতে পারে মূল প্রতিযোগিতার পূর্বাভাস।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd