• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি-নোমান,সম্পাদক জানেআলম-সাংগঠনিক জাকারিয়া চোরাচালান ঠেকাবে কে? জৈন্তাপুর সীমান্তে ‘লাইনম্যান’ আল-আমিনের দাপটে প্রশ্নের মুখে বিজিবি ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা  আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ  কামরুল-খাইরুল-মেম্বার কামাল-দেলোয়ার ও জুবের খাবলে খাচ্ছে হাজিপুর বালুমহাল ১১ মামলার আসামি ‘ডাকাত কামরুল’ তাণ্ডবে—গোয়াইনঘাটে আতঙ্কের রাজত্ব! রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন কানাইঘাট–জকিগঞ্জ সীমান্তে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার সিলেটের উন্নয়নের স্বার্থে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:আরিফুল হক চৌধুরী

কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

Reporter Name / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপসহ দেশটির প্রধান তেল অবকাঠামো দখল করে নেবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের ওপর ‘খুব কঠোর’ সামরিক হামলা চালাবে।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই খার্গ দ্বীপসহ ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস অবকাঠামোর নিয়ন্ত্রণ নেবে। তিনি দাবি করেন, পারস্য উপসাগরে অবস্থিত এই ছোট দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রফতানি এখান দিয়েই হয়ে থাকে।

ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্র খুব শিগগিরই খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেবে, যেমনটি আমরা ভেনেজুয়েলায় করেছি- যা উভয় দেশের জন্যই দারুণভাবে কাজ করছে। তিনি আরও বলেন, “আমরা আজ রাতে ইরানকে খুব কঠোরভাবে আঘাত করব”-তবে এর বিস্তারিত কোনও ব্যাখ্যা তিনি দেননি।

ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা প্রায় অকার্যকর হয়ে গেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতকে আরও তীব্র করার ইঙ্গিত দিচ্ছে। একইসঙ্গে এটি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে, কারণ খার্গ দ্বীপ ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্রগুলোর একটি।

এর আগে দুই দেশই একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। চলমান উত্তেজনার মধ্যে শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কোনও ধরনের আনুষ্ঠানিক সমঝোতা না হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি আরও বাড়বে। সূত্র: সিএনএন, আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd