• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকার গেণ্ডারিয়ায় ফ্ল্যাট কেনার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগ; কোতোয়ালি থানায় জিডি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘লাইনম্যান’ নন রোবেল, তবুও পুলিশের নামে চাঁদা আদায়ের অভিযোগ ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু? চিকিৎসক উধাও জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত! আইনজীবীর অজ্ঞাতে ভিডিও ধারণ, অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ সুরমার নওয়াগাঁও বালুমহাল বন্ধ: প্রশাসনের হস্তক্ষেপ চায় ইজারাদার থানায় অপহরণের অভিযোগ, পরে আহত অবস্থায় উদ্ধার—জৈন্তাপুরে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’ সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট এর ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত ছাতক নৌবন্দরের ইজারাদার সনি-সোহা এন্টার প্রাইজ

কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্য’কাভার্ড ভ্যান সহ আটক ১

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা,কাবেরী মেহেদী ও কিটকেট চকলেটসহ একটি কাভার্ড ভ্যান ও এসময় চোরাচালানী কাজে ব্যবহৃত ২টি নৌকা ও একজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। শনিবার (২৭ জুন) রাত ৩টায় উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে আটককৃত ব্যক্তির নাম হচ্ছে রুবেল মিয়া (২৫)। জানা যায় তিনি গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর গ্রামের সেলিম মিয়ার ছেলে। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল সদস্য অভিযান চালিয়ে দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামের প্রাইমারী স্কুলের সামনে অভিযান পরিচালনা করে কাভার্ড ভ্যানসহ রুবেলকে আটক করে। এ সময় তারা নৌকা থেকে কাভার্ড ভ্যানে চোরাই পণ্য লোড করা হচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি দেখে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রুবেল মিয়াকে আটক করা হয়। অভিযানে ৮০ বস্তা জিরা,কয়েকশ’ কার্টুন কাবেরী মেহেদী ও ১৮ কার্টন কিটকাট চকলেট ও এগুলো বহনের সাথে জড়িত একটি কাভার্ড ভ্যান ও দুইটি নৌকা আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মুল্য ৭৫ লক্ষ টাকা। এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান,বিষয়টি নিশ্চিত করে বলেন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd