• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকার গেণ্ডারিয়ায় ফ্ল্যাট কেনার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগ; কোতোয়ালি থানায় জিডি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘লাইনম্যান’ নন রোবেল, তবুও পুলিশের নামে চাঁদা আদায়ের অভিযোগ ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু? চিকিৎসক উধাও জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত! আইনজীবীর অজ্ঞাতে ভিডিও ধারণ, অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ সুরমার নওয়াগাঁও বালুমহাল বন্ধ: প্রশাসনের হস্তক্ষেপ চায় ইজারাদার থানায় অপহরণের অভিযোগ, পরে আহত অবস্থায় উদ্ধার—জৈন্তাপুরে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’ সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট এর ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত ছাতক নৌবন্দরের ইজারাদার সনি-সোহা এন্টার প্রাইজ

সাউথ লিডস বাংলাদেশী কমিউনিটি সেন্টারে এলাকাবাসীদের নিয়ে মিলন মেলার আয়োজন

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

যুক্তরাজ্য লিডস বিষ্ঠন- আল মদিনা জামে মসজিদের সদ্য খরিদকৃত সাউথ লিডস বাংলাদেশি কমিউনিটি সেন্টার উপলক্ষে আল মদিনা জামে মসজিদ ম্যানেজমেন্ট কমিটি কর্তৃক এক আলোচনা সভা ও মধান্য ভোজের আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিষ্ঠন, হলব্যাক ও মিডলটনের বাংলাদেশী বসবাসকারীদের নিয়ে এক মিলন মেলায় পরিণত হয়। আলমদিনা জামে মসজিদের সেক্রেটারি মো আবু খালেদের পরিচালনায় , সর্বপ্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র এলাকার বিশিষ্ট মুরুব্বী জনাব ড. মুজাহিদ,সভায় সভাপতিত্ব করেন আল মদিনা জামে মসজিদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব পীর জিলানী সাহেব, এতে স্বাগতিক বক্তব্যে রাখেন অত্র মসজিদের ভাইস চেয়ারম্যান সৈয়দ জহরুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামে মসজিদের সাবেক চেয়ারম্যান জনাব আবুল আবেদীন সাহেব, বিশেষ বক্তব্য রাখেন আল মদিনা জামে মসজিদের চেয়ারমান জনাব আলহাজ্ব গিয়াস উদ্দিন সাহেব এবং সাবেক চেয়ারম্যান ও বর্তমান ট্রেসারার মোহাম্মদ বাবুল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার স্থানীয় কাউন্সিলর, মো আব্দুল হান্নান, মুহাম্মদ ইকবাল, জালাল উদ্দিন, মুরুব্বি ও বিশিষ্টজনদের মধ্যে উপস্তিত ছিলেন শাহজালাল জামে মসজিদের চেয়ারম্যান জনাব বদর আহমেদ, হাজী আব্দুল ওয়াদুদ,হাজী আব্দুল তাহিদ,অত্র মসজিদের ট্রাস্টিবৃন্দ জনাব সৈয়দ হায়দার আলী, সৈয়দ রফিকুল হক, রফু মিয়া,ও ম্যানেজমেন্ট কমিটির সহকারী ট্রেসারার জিয়াউল হক এবং কার্যকরী সদস্য হাজী হাসন আলী, জাকির হোসেন, জামাল হুসাইন, সাবাজ আলী, হাজী নাসির উদ্দিন খান, কমর উদ্দিন, মাসুম আহমেদ ও প্রমুখ। পরে অনুষ্ঠানের সভাপতি পীর জিলানী সাহেবের এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতামুলক ও শুকুরানা বক্তব্যের পর অত্র মসজিদের খতিব জনাব হাফিজ হামিদ আলী সাহেবের বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে শতশত মানুষের মধান্য ভোজের শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd