• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকার গেণ্ডারিয়ায় ফ্ল্যাট কেনার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগ; কোতোয়ালি থানায় জিডি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘লাইনম্যান’ নন রোবেল, তবুও পুলিশের নামে চাঁদা আদায়ের অভিযোগ ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু? চিকিৎসক উধাও জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত! আইনজীবীর অজ্ঞাতে ভিডিও ধারণ, অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ সুরমার নওয়াগাঁও বালুমহাল বন্ধ: প্রশাসনের হস্তক্ষেপ চায় ইজারাদার থানায় অপহরণের অভিযোগ, পরে আহত অবস্থায় উদ্ধার—জৈন্তাপুরে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’ সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট এর ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত ছাতক নৌবন্দরের ইজারাদার সনি-সোহা এন্টার প্রাইজ

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার্তদের পাশে এমপি মুজিবুর

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছেন।

শুক্রবার বিকালে বন্যাপীড়িত রহিমপুর ও পতনঊষার ইউনিয়ন এলাকায় সরজমিনে পরিদর্শনের সময় পানিবন্দী অবস্থায় থাকা সাধারণ মানুষের খোঁজখবর নেন।

মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন, ‘বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ এই সংকটে সরকার আপনাদের পাশে রয়েছে। একজন মানুষও যাতে না খেয়ে থাকেন, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য পরিকল্পিত বাঁধ নির্মাণসহ সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ওমর ফারুক, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খাঁন, যুগ্ম আহবায়ক আবুল হোসেনসহ স্থানীয় বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd