• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকার গেণ্ডারিয়ায় ফ্ল্যাট কেনার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগ; কোতোয়ালি থানায় জিডি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘লাইনম্যান’ নন রোবেল, তবুও পুলিশের নামে চাঁদা আদায়ের অভিযোগ ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু? চিকিৎসক উধাও জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত! আইনজীবীর অজ্ঞাতে ভিডিও ধারণ, অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ সুরমার নওয়াগাঁও বালুমহাল বন্ধ: প্রশাসনের হস্তক্ষেপ চায় ইজারাদার থানায় অপহরণের অভিযোগ, পরে আহত অবস্থায় উদ্ধার—জৈন্তাপুরে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’ সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট এর ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত ছাতক নৌবন্দরের ইজারাদার সনি-সোহা এন্টার প্রাইজ

শাহজালাল (রহ.) মাজারের আধুনিকায়নে ৯ দফা প্রস্তাব জেলা প্রশাসকের কাছে

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:  সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.)-এর মাজারকে আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসকের কাছে ৯ দফা প্রস্তাবনা দিয়েছে জেলা আহলে সুন্নত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি সিলেট জেলা এবং হযরত শাহজালাল (রহ.) জীবন ও কর্ম গবেষণা পরিষদ।

জেলা প্রশাসকের উদ্দেশে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, হযরত শাহজালাল (রহ.)-এর আধ্যাত্মিক ঐতিহ্য ও অবদান সিলেটকে বিশ্ব মুসলিম সমাজে একটি বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। প্রশাসন মাজার প্রাঙ্গণকে জবাবদিহিমূলক ব্যবস্থাপনার আওতায় এনে আন্তর্জাতিক পর্যায়ের পর্যটনবান্ধব কেন্দ্র হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ নিয়েছে, তা সিলেটবাসী ইতিবাচকভাবে গ্রহণ করবে বলে সংগঠনগুলোর বিশ্বাস।

স্মারকলিপিতে মাজার উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে ৯টি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে— আধুনিক নকশায় মাজারের সংস্কার, দেশি-বিদেশি জিয়ারতকারীদের জন্য আবাসন ও বিশ্রামাগার, দরিদ্র ও অসহায়দের জন্য লঙ্গরখানা চালু, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, নারী জিয়ারতকারীদের জন্য পৃথক শৌচাগার ও অজুখানা নির্মাণ এবং পর্যাপ্ত পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

এছাড়া মাজার এলাকায় আইন-শৃঙ্খলা জোরদার করে মাদক, গাঁজা সেবন ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধ, হযরত শাহজালাল (রহ.)-এর জীবন, কর্ম ও সুফি দর্শন নিয়ে গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, ইসলামী ঐতিহ্য সংরক্ষণে গ্রন্থাগার ও আর্কাইভ গড়ে তোলা এবং খ্যাতিমান আলেম, গবেষক ও ইতিহাসবিদদের সমন্বয়ে একটি গবেষণা পরিষদ গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

প্রস্তাবনায় আরও বলা হয়েছে, মাজারে আগত দান, নজর-নেওয়াজ ও মান্নতের অর্থের স্বচ্ছ হিসাব সংরক্ষণ ও আইন অনুযায়ী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাজারকেন্দ্রিক হোটেল, রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবহন সেবায় অতিরিক্ত ভাড়া বা মূল্য আদায় হচ্ছে কি না, তা তদারকির ব্যবস্থাও গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া দেশি-বিদেশি জিয়ারতকারীদের জন্য একটি আধুনিক তথ্যকেন্দ্র স্থাপন, মাজার  এলাকায় প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের জন্য মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা এবং জিয়ারতকারীদের নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার দাবিও স্মারকলিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে শাহজালাল (রহ.)-এর ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে এবং মাজারটি আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে বিকশিত হবে।

স্মারকলিপিতে সিলেটবাসীর পক্ষে স্বাক্ষর করেন জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের যুগ্ম সদস্য সচিব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক, মহানগর গাউসিয়া কমিটি সিলেটের সভাপতি ও ইতিহাস গবেষক এ.এফ.এম. শহিদুল ইসলাম এবং জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি ও মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd