• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকার গেণ্ডারিয়ায় ফ্ল্যাট কেনার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগ; কোতোয়ালি থানায় জিডি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘লাইনম্যান’ নন রোবেল, তবুও পুলিশের নামে চাঁদা আদায়ের অভিযোগ ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু? চিকিৎসক উধাও জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত! আইনজীবীর অজ্ঞাতে ভিডিও ধারণ, অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ সুরমার নওয়াগাঁও বালুমহাল বন্ধ: প্রশাসনের হস্তক্ষেপ চায় ইজারাদার থানায় অপহরণের অভিযোগ, পরে আহত অবস্থায় উদ্ধার—জৈন্তাপুরে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’ সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট এর ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত ছাতক নৌবন্দরের ইজারাদার সনি-সোহা এন্টার প্রাইজ

বন্যা:মৌলভীবাজারের চার উপজেলায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

Reporter Name / ২০৯ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর ভাঙনে কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও চার উপজেলায় প্রায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। এলজিইডি জানিয়েছে, সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও পুনর্নির্মাণে প্রায় ২৮ কোটি টাকা প্রয়োজন।

বন্যায় জেলার অভ্যন্তরীণ পাকা সড়ক, আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক সড়ক তলিয়ে গেছে, কোথাও ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে, আবার কোথাও পানির স্রোতে সড়কের অংশ বিলীন হয়ে গেছে। ফলে এসব সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় সড়কগুলো ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত অনেক সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী।

এলজিইডি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় জেলার ৯৫ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সেতু ও কালভার্টও। তবে এখনও পুরোপুরি ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি, কারণ বিভিন্ন স্থানে সড়কের ওপর এখনও পানি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বলেন, বন্যায় তাদের সবকিছু নিয়ে গেছে। তাদের ঘরবাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে বেশি সড়কের ক্ষতি হয়েছে। যত দ্রুত সম্ভব গ্রামীণ জনপদের রাস্তা গুলো মেরামত করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কমলগঞ্জের বাসিন্দা ধীরেন্দ্র দেবনাথ বলেন, `ধলাই নদীর ভাঙ্গনে আদমপুর ইসলামপুর সড়কের বেহাল অবস্থা। বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে গেছে এছাড়াও শত-শত গর্ত সৃষ্টি হয়েছে।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন, `এলজিডির ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা টাকার অংকে প্রায় ২৮ কোটি টাকা হবে। এছাড়া আরও এক-দু’দিন সময় লাগবে পুরোপুরি ক্ষতির পরিমাণ জানতে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd