• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকার গেণ্ডারিয়ায় ফ্ল্যাট কেনার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগ; কোতোয়ালি থানায় জিডি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘লাইনম্যান’ নন রোবেল, তবুও পুলিশের নামে চাঁদা আদায়ের অভিযোগ ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু? চিকিৎসক উধাও জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত! আইনজীবীর অজ্ঞাতে ভিডিও ধারণ, অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ সুরমার নওয়াগাঁও বালুমহাল বন্ধ: প্রশাসনের হস্তক্ষেপ চায় ইজারাদার থানায় অপহরণের অভিযোগ, পরে আহত অবস্থায় উদ্ধার—জৈন্তাপুরে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’ সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট এর ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত ছাতক নৌবন্দরের ইজারাদার সনি-সোহা এন্টার প্রাইজ

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট এর ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ৮৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (NEUB), সিলেটের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘GET-TOGETHER PROGRAM 2026’। গত শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিলেট নগরীর Panorama–Rooftop Restaurant & Party Centre, মদিনা মার্কেট-এ এ গেট-টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“Reconnecting • Celebrating • Creating Memories”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন, মুহাম্মদ শামসুল কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. শেখ তাওহীদা রহমান, তুনাজ্জিনা আক্তার এবং আবদুল্লাহ হারিস পাশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোছা. সুইটি খাতুন।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বর্তমান শিক্ষার্থী শাহাজান মিয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রেজাউল করিম। পরে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ জিকরুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠানে নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন আব্দুর রহিম ও মো: তৌহিদুল ইসলাম। এছাড়া অ্যালামনাইদের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেন প্রদিপ চন্দ্র চন্দ। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ রাজুল ইসলাম রাজু, আল মনসুর, মো: শাহারুল ইসলাম ও মোহাম্মাদ আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশ। পারস্পরিক মতবিনিময়, স্মৃতিচারণ, আনন্দ-উচ্ছ্বাস ও বিভিন্ন আয়োজনে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে মিলন ও সৌহার্দ্যের এক অনন্য আয়োজন। শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগের পুরোনো ও নতুন প্রজন্মের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন আরও দৃঢ় হয়।

আয়োজকরা জানান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পুরোনো সম্পর্ক ও স্মৃতি পুনরুজ্জীবিত করা এবং বিভাগের সবাইকে একটি আনন্দঘন পরিবেশে একত্রিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে বিভাগের পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও বন্ধনকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ ধরনের আয়োজন ভবিষ্যতে বিভাগের পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও বন্ধন কে আরো শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা একসঙ্গে নৈশ ভোজে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd