• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আজ সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ দালালদের দৌরাত্ম্য ওসমানী হাসপাতাল থেকে হামের রোগী ‘গায়েব’, ফ্রিডম হাসপাতালে সন্ধান! অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে প্রশ্ন! বরুণা মাদ্রাসার নিখোঁজ শিক্ষককে অসুস্থ অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু নগরীর জালালাবাদে চাঁদাবাজির অভিযোগে ফরিদ মিয়া আটক ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ফারহানা-আওলাদের অনৈতিক পরকিয়ায় বাধা দেওয়ায় বিধবা মহিলার উপর হামলা, থানায় অভিযোগ! ওমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড়

Reporter Name / ২৪৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক সাংবাদিক ও তার স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফারুক মিয়া হবিগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
‎

অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুলাই সাংবাদিক ফারুক মিয়া ও তার স্ত্রীর একান্ত ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযো গমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, চুনারুঘাটের একটি ফেসবুকভিত্তিক আইপি টিভির প্রতিনিধি মাসুদ আলম ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা এবং অপর অভিযুক্ত জসিম মিয়া ১ লাখ টাকা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফারুক মিয়াকে চুনারুঘাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে থানায় আটকে রেখে মানসিকভাবে নির্যাতনের অভিযোগও করা হয়েছে।
‎

ভুক্তভোগী সাংবাদিক ফারুক মিয়ার দাবি, ভিডিওতে থাকা নারী তার আইনগতভাবে বিবাহিত স্ত্রী এবং এ বিষয়ে তাদের বৈধ কাবিননামা ও হলফনামা রয়েছে। তার ভাষ্য, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং অবৈধভাবে অর্থ আদায়ের উদ্দেশ্যেই এ ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
‎
‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনাটিকে একজন পেশাদার সাংবাদিকের ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন ও ব্ল্যাকমেইলের অভিযোগ হিসেবে উল্লেখ করে স্থানীয় সাংবাদিকরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংবাদটি ভূক্তভোগী সাংবাদিক ফারুক আহমদ এর ফেসবুক আইডি থেকে সংগ্রীহিত।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd