• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আজ সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ দালালদের দৌরাত্ম্য ওসমানী হাসপাতাল থেকে হামের রোগী ‘গায়েব’, ফ্রিডম হাসপাতালে সন্ধান! অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে প্রশ্ন! বরুণা মাদ্রাসার নিখোঁজ শিক্ষককে অসুস্থ অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু নগরীর জালালাবাদে চাঁদাবাজির অভিযোগে ফরিদ মিয়া আটক ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ফারহানা-আওলাদের অনৈতিক পরকিয়ায় বাধা দেওয়ায় বিধবা মহিলার উপর হামলা, থানায় অভিযোগ! ওমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

চারখাইয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নাবেল আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে মাদকবিরোধী অভিযানে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও একটি ব্যক্তিগত মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের (ওসি) দিকনির্দেশনায় বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চারখাই পুলিশ ক্যাম্পের সামনে ঢাকা মেট্রো-চ-১৯-৫১৭৮ নম্বরের একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও একটি ব্যক্তিগত মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে উভয় যানবাহন থেকে সর্বমোট ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd