• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আজ সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ দালালদের দৌরাত্ম্য ওসমানী হাসপাতাল থেকে হামের রোগী ‘গায়েব’, ফ্রিডম হাসপাতালে সন্ধান! অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে প্রশ্ন! বরুণা মাদ্রাসার নিখোঁজ শিক্ষককে অসুস্থ অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু নগরীর জালালাবাদে চাঁদাবাজির অভিযোগে ফরিদ মিয়া আটক ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ফারহানা-আওলাদের অনৈতিক পরকিয়ায় বাধা দেওয়ায় বিধবা মহিলার উপর হামলা, থানায় অভিযোগ! ওমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

জৈন্তাপুরে বালুর নিচে মিলল কোটি টাকার শাড়ি

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকে বালুর নিচে পাচারের সময় ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি হলেন- গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পাঁচ সেউতি গ্রামের সিদ্দিক আলীর ছেলে মো. আলাল (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি বালুবাহী ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১) ভারতীয় শাড়ি পাচার করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সারিঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ট্রাকটিতে তল্লাশি করে বালুর নিচে লুকিয়ে রাখা ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ করা ভারতীয় শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, উদ্ধার করা শাড়ি ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আটক মো. আলালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd