• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আজ সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ দালালদের দৌরাত্ম্য ওসমানী হাসপাতাল থেকে হামের রোগী ‘গায়েব’, ফ্রিডম হাসপাতালে সন্ধান! অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে প্রশ্ন! বরুণা মাদ্রাসার নিখোঁজ শিক্ষককে অসুস্থ অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু নগরীর জালালাবাদে চাঁদাবাজির অভিযোগে ফরিদ মিয়া আটক ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ফারহানা-আওলাদের অনৈতিক পরকিয়ায় বাধা দেওয়ায় বিধবা মহিলার উপর হামলা, থানায় অভিযোগ! ওমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

সিলেটের পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিলেটের মোগলাবাজার থানাধীন পাঠানপাড়া এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) মালিকানাধীন জমিতে নির্মাণাধীন দেয়ালের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইতোমধ্যে নির্মিত দেয়ালের অংশ সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছে সওজ।

বুধবার বিশ্বনাথ সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আসুম বিল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে মো. মইন উদ্দিন ও মো. নাছির উদ্দিনকে এ নির্দেশ দেওয়া হয়। চিঠির অনুলিপি সওজের সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট (এন-২০৮) মহাসড়কের ৫৭তম কিলোমিটারে গোটাটিকর মৌজায় সওজের মালিকানাধীন জমিতে মইন উদ্দিন ও নাছির উদ্দিন অবৈধভাবে দেয়াল নির্মাণ করছেন। নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করার পাশাপাশি ইতোমধ্যে নির্মিত অংশ চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে অপসারণ করতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্র ও জমি-সংক্রান্ত নথি অনুযায়ী, পাঠানপাড়ায় দৈনিক জৈন্তাবার্তা কার্যালয়ের সামনে ৬৫০১ দাগে সওজের প্রায় চার শতক জমিতে দেয়াল নির্মাণের কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন ও মইন উদ্দিন ওই নির্মাণকাজ করছিলেন। ওই জমিতে পারিবারিক গোরস্থান নির্মাণের চেষ্টা করা হচ্ছিল বলেও স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তৌসিফ বক্স লিপন এবং মহানগর বিএনপির যুগ্মসম্পাদক আক্তার ওই কাজে সহযোগিতা করছেন। সম্প্রতি তাদের ওই জায়গা পরিদর্শনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, সেখানে পারিবারিক গোরস্থান নির্মাণের কথা তিনি শুনেছেন, কিন্তু এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

তৌসিফ বক্স লিপনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি। পাশের ৬০০৩ দাগের জমির মালিক লন্ডনপ্রবাসী কাউসার আহমদ শিপলুর দাবি, ১৯৫৬ সালে সওজ ৬৫০১ দাগের জমিটি অধিগ্রহণ করে। ফলে জমিটি সওজের মালিকানাধীন। তাঁর অভিযোগ, নাছির উদ্দিন ওই জমি দখল করে সেখানে পারিবারিক গোরস্থান নির্মাণের চেষ্টা করছেন।

কাউসার আহমদ বলেন, এর আগেও ওই জায়গা দখল করে তিনটি দোকানকোঠা নির্মাণ করা হয়েছিল। পরে ওয়ান-ইলেভেনের সময় সওজের অনুরোধে সেনাবাহিনী সেগুলো উচ্ছেদ করে। এখন আবারও জায়গাটি দখলের চেষ্টা চলছে। গত বুধবার দুপুরে দেয়াল নির্মাণে বাধা দেওয়া হলে সেখানে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, কাজ বন্ধ রাখতে সওজ একটি নোটিশ জারি করেছে। তিনি নোটিশের একটি অনুলিপি পেয়েছেন। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, জায়গাটি সওজের মালিকানাধীন। নির্মাণাধীন দেয়ালের কাজ বন্ধ এবং ইতোমধ্যে নির্মিত অংশ সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমদাদুল হক শরীফও সওজের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd