• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আজ সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ দালালদের দৌরাত্ম্য ওসমানী হাসপাতাল থেকে হামের রোগী ‘গায়েব’, ফ্রিডম হাসপাতালে সন্ধান! অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে প্রশ্ন! বরুণা মাদ্রাসার নিখোঁজ শিক্ষককে অসুস্থ অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু নগরীর জালালাবাদে চাঁদাবাজির অভিযোগে ফরিদ মিয়া আটক ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ফারহানা-আওলাদের অনৈতিক পরকিয়ায় বাধা দেওয়ায় বিধবা মহিলার উপর হামলা, থানায় অভিযোগ! ওমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত রাসেল

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মিজানুর রহমান: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা সিলাম চকবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল সিলাম এলাকার শারুক মিয়ার ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলাম চকবাজার এলাকার হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২১ আগস্টও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন বলে স্থানীয়ভাবে জানা যায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বাদ জুমা আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রাসেল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি সামলাতে ব্যস্ত রয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।” ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের প্রকৃত কারণ, জড়িতদের পরিচয় এবং আইনগত ব্যবস্থা সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd