• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আজ সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ দালালদের দৌরাত্ম্য ওসমানী হাসপাতাল থেকে হামের রোগী ‘গায়েব’, ফ্রিডম হাসপাতালে সন্ধান! অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে প্রশ্ন! বরুণা মাদ্রাসার নিখোঁজ শিক্ষককে অসুস্থ অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু নগরীর জালালাবাদে চাঁদাবাজির অভিযোগে ফরিদ মিয়া আটক ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ফারহানা-আওলাদের অনৈতিক পরকিয়ায় বাধা দেওয়ায় বিধবা মহিলার উপর হামলা, থানায় অভিযোগ! ওমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা ক্রেস্ট পেলেন সিনিয়র সাংবাদিক সুনির্মল সেন

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

 সিলেট প্রতিনিধি :: জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট পেয়েছেন পত্রিকাটির সিনিয়র স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক সুনির্মল সেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের দিন অসুস্থতার কারণে সুনির্মল সেন সশরীরে উপস্থিত হতে পারেননি। তার পক্ষ থেকে জাতীয় দৈনিক মাতৃজগতের সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান ফয়ছল কাদির অনুষ্ঠানে উপস্থিত থেকে পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানের কাছ থেকে সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করেন। পরবর্তীতে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সিলেটে সুনির্মল সেনের বাসভবনে গিয়ে তার হাতে সম্মাননা ক্রেস্টটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন মাতৃজগতের সিলেট বিভাগীয় টিমের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগতের সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান ফয়ছল কাদির, সিলেট মহানগর প্রতিনিধি সোহাগ মিয়া, বিশেষ প্রতিনিধি বদরুল আলম, ফটোসাংবাদিক জাহেদ আহমদ (শাকিল) প্রমুখ। সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেওয়ার সময় সুনির্মল সেন মাতৃজগত পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে ভবিষ্যতেও নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd