• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আজ সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ দালালদের দৌরাত্ম্য ওসমানী হাসপাতাল থেকে হামের রোগী ‘গায়েব’, ফ্রিডম হাসপাতালে সন্ধান! অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে প্রশ্ন! বরুণা মাদ্রাসার নিখোঁজ শিক্ষককে অসুস্থ অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু নগরীর জালালাবাদে চাঁদাবাজির অভিযোগে ফরিদ মিয়া আটক ধর্মপাশায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সচেতনতামূলক সভা প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ফারহানা-আওলাদের অনৈতিক পরকিয়ায় বাধা দেওয়ায় বিধবা মহিলার উপর হামলা, থানায় অভিযোগ! ওমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

বড়লেখায় মেয়ের বাড়িতে এসে দেবরের হাতে বাবা খুন

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে আব্দুর রহমান (৬৮) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার ৩ নম্বর নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন চাতুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের মৃত ইশরাক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখার গল্লাসাঙ্গন গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে কাতার প্রবাসী মুন্না আহমদের সঙ্গে আব্দুর রহমানের এক মেয়ের বিয়ে হয়েছে। মেয়ের শ্বশুরবাড়িতে গাছ বিক্রির টাকা ও জমিজমা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মুন্না আহমদের ভাই ওমর ফারুকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এ বিরোধ মীমাংসার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে আব্দুর রহমান মেয়ের শ্বশুর বাড়িতে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ওমর ফারুক দা দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্বজনেরা আব্দুর রহমানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd